তক্ষক অবমুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটা উপজেলার হরিণঘাটা সংরক্ষিত বনে চারটি তক্ষক অবমুক্ত করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে স্থানীয় বন বিভাগ ও পুলিশ তক্ষকগুলো ছেড়ে দেয়। এর আগে উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের সাবেক এক ইউপি সদস্যের বাড়ি থেকে গত বৃহস্পতিবার চার ব্যক্তিকে ওই চারটি তক্ষকসহ গ্রেপ্তার করা হয়। বন বিভাগের পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তা শেখ সোলায়মান হাওলাদার বলেন, আদালতের নির্দেশে সংরক্ষিত বনে তক্ষকগুলো অবমুক্ত করা হয়েছে। পাথরঘাটা থানার পরিদর্শক (তদন্ত) মো. নজরুল ইসলাম মজুমদার বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। এ ঘটনায় থানায় বন ও অস্ত্র আইনে দুটি মামলা করা হয়েছে।