তক্ষক উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার ডুমুরিয়া উপজেলার খলশী গ্রাম থেকে ছয়টি তক্ষক উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মোজাফ্ফর খান নামের এক ব্যক্তিকে আটক করা হয়। গত রোববার সন্ধ্যায় খুলনা র‌্যাব-৬ বিশেষ অভিযান চালিয়ে উপজেলার খলশী গ্রামে মাদ্রাসার সামনে থেকে মোজাফ্ফরকে ছয়টি তক্ষকসহ আটক করে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেন। পরে স্থানীয় বন বিভাগকে তক্ষকগুলো বনে ছেড়ে দিতে নির্দেশ দেওয়া হয়।  ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি