তজুমদ্দিনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় এক যুগ পর ভোলার তজুমদ্দিন উপজেলায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকেলে উপজেলার চাঁদপুর ইউনিয়নের কালীমাতার মন্দিরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে সবার সম্মতিক্রমে মলয় কৃষ্ণকে সভাপতি ও বিরেন চন্দ্র নন্দীকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

মন্দির কমিটির সভাপতি দীপক তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য দেন ভোলা জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক অবিনাশ নন্দী, সদস্যসচিব ধ্রুব হালদার, নির্বাহী সদস্য গোপাল সাহা, শিবু কর্মকার ও নূপুর চন্দ্র দে, সদর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক সুজন কর্মকার প্রমুখ।