তত্ত্বাবধায়ক ছাড়া কোনো নির্বাচন হতে পারবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিকল্পধারা বাংলাদেশের সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই দিতে হবে। নির্দলীয় নিরপেক্ষ সরকারব্যবস্থা ছাড়া নির্বাচন হতে পারবে না।
গতকাল মঙ্গলবার রাজধানীর যাত্রাবাড়ীতে পঞ্চায়েত কমিউনিটি সেন্টারে বিকল্পধারার কর্মী সমাবেশে বি. চৌধুরী এসব কথা বলেন। তিনি তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে দেশবাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।