তত্ত্বাবধায়ক পুনঃপ্রতিষ্ঠাই সংকট সমাধানের একমাত্র উপায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সংবিধানে পুনঃপ্রতিষ্ঠাই দেশের রাজনৈতিক সংকট সমাধানের একমাত্র উপায়।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে গতকাল শুক্রবার সীতাকুণ্ডের বাড়বকুণ্ড বাজারে উপজেলা যুবদল আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু মাহমুদ চৌধুরী এসব কথা বলেন।
সমাবেশে আমীর খসরু মাহমুদ বলেন, আওয়ামী লীগ বুঝে গেছে, তাদের জনপ্রিয়তা এখন শূন্যের কোঠায়। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিলে তারা ২০ আসনের বেশি পাবে না। তাই জনগণের চাওয়া-পাওয়াকে তারা গুরুত্ব দিচ্ছে না।