তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আলোচনা হতে পারে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তত্ত্বাবধায়ক সরকার এখন ‘ডেড ইস্যু’। এ বিষয় নিয়ে কোনো আলোচনা হতে পারে না। ভবিষ্যতে সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে। দেশি-বিদেশি বন্ধুরাও তত্ত্বাবধায়ক বিষয় নিয়ে পরামর্শ ও ফর্মুলা দিতে চাচ্ছেন। কিন্তু তাতে কাজ হবে না।
গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকার কেরানীগঞ্জ উপজেলার কালিন্দি এলাকায় একটি কমিউনিটি সেন্টারে অসহায় দরিদ্রদের মধ্যে সেলাই মেশিন, রিকশা, আরইআরএমপি, নারীদের চেক বিতরণ ও কৃতী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বাবুল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা-৩ আসনের সাংসদ নসরুল হামিদ, কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিন আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান শিলারা ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফিরোজা বেগম প্রমুখ।