তত্ত্বাবধায়ক সরকার প্রথা গোরস্থানে চলে গেছে: স্বাস্থ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার প্রথা গোরস্থানে চলে গেছে। তত্ত্বাবধায়ক সরকার এখন মৃত। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভবিষ্যতে নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই।
গতকাল মঙ্গলবার বিকেলে চাঁদপুরের ফরিদগঞ্জ এ আর পাইলট উচ্চবিদ্যালয়ের মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। বিএনপির নেত্রী খালেদা জিয়াকে উদ্দেশ করে নাসিম বলেন, ‘২০১৯ সালের এক দিন আগেও নির্বাচন হওয়ার সুযোগ নেই।’