তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচন চেয়ে রিট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দশম জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার অধীনে করার অন্তর্বর্তীকালীন নির্দেশনা চেয়ে রিট আবেদন করেছেন এক আইনজীবী। গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করা হয়। আগামী রোববার আবেদনের ওপর শুনানি হতে পারে।
সুপ্রিম কোর্টের আইনজীবী মুহাম্মদ ইউনুস আলী আকন্দ রিটটি করেন। এতে দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করার কেন নির্দেশ দেওয়া হবে না—এ মর্মে রুল চাওয়া হয়েছে।
রিটে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, জাতীয় সংসদের স্পিকার, মন্ত্রিপরিষদ সচিব, আইনসচিব, প্রধান নির্বাচন কমিশনার, আওয়ামী লীগের সভানেত্রী এবং বিএনপির চেয়ারপারসনকে বিবাদী করা হয়েছে।