তত্ত্বাবধায়ক প্রতিষ্ঠায় রাজপথে ও সংসদে আন্দোলন চলবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, ‘তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠায় এখন থেকে আন্দোলন চলবে রাজপথে ও সংসদে। আমরা সংসদে গিয়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস, বিদ্যুৎ-সংকট, শেয়ারবাজার কেলেঙ্কারি, তিস্তা চুক্তির ব্যর্থতাসহ নানা বিষয়ে আলোচনা করব।’ গতকাল শনিবার সকালে নোয়াখালীর কবিরহাট উপজেলায় গণসংযোগ ও পথসভায় এসব কথা বলেন তিনি।এসব পথসভায় অন্যান্যের মধ্যে উপজেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার, জ্যেষ্ঠ সহসভাপতি নাজমুল হুদা, সাধারণ সম্পাদক কামরুল হুদা লিটন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান প্রমুখ বক্তব্য দেন।মওদুদ আহমদ আরও বলেন, এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, দেশের ইতিহাসে প্রথমবারের মতো দূতাবাসের কাছে একজন বিদেশি কূটনীতিক খুন হয়েছেন। এ ঘটনার কোনো কিনারা করতে পারেনি সরকার।এর আগে মওদুদ আহমদ উপজেলা সদরের বাজারে গত মঙ্গলবার আগুনে পুড়ে যাওয়া দোকানঘরগুলো পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলে সমবেদনা জানান।