বিতার্কিকেরা মনে করেন, স্বাধীন ও শক্তিশালী নির্বাচন কমিশন গঠন এবং রাজনৈতিক সহনশীলতাই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের পূর্বশর্ত। গতকাল শুক্রবার প্রথম আলো-জেডিসি বিতর্ক উৎসবের আন্তকলেজ সেমিফাইনাল পর্বে বিতার্কিকেরা এসব কথা বলেন। দেশের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হওয়া পর্যন্ত অর্থাৎ রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক আস্থা অর্জন ও সমঝোতায় না পৌঁছানো পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল না করার পক্ষে বিতার্কিকেরা যুক্তি তুলে ধরেন। তাঁরা বিরাজমান পরিস্থিতিতে রাজনৈতিক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন।গতকাল ছিল বিতর্ক উৎসবের দ্বিতীয় দিন। রাজধানীর সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল ও ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে পৃথক বিতর্ক সভা বসে।সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে ‘যুক্তি নিয়ে যাবে সাফল্যের চূড়ায়’ স্লোগান সামনে রেখে উৎসবের দ্বিতীয় দিনে ১৬টি দলের অংশগ্রহণে কলেজ পর্যায়ে সংসদীয় বিতর্ক অনুষ্ঠিত হয়। আন্তকলেজ সেমিফাইনালে ‘তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্ত করা হোক’ বিষয়ে বিতর্ক অনুষ্ঠিত হয়। সেমিফাইনাল বিতর্কে নটর ডেম ডিবেটিং ক্লাব (আলফা দল) ও ভিকারুন নিসা নূন স্কুল অ্যান্ড কলেজ এবং জেডিসি-১ (জোসেফাইট ডিবেটিং ক্লাব) ও নটর ডেম ডিবেটিং ক্লাব (গামা দল) অংশ নেয়। আন্তকলেজ ফাইনাল বিতর্কে ‘জীবনদর্শনে ধর্ম ও বিজ্ঞানের সহাবস্থান অসম্ভব’ বিষয়ে নটর ডেম ডিবেটিং ক্লাবের আলফা ও গামা দুটি দল অংশ নেয়।আজ শনিবার ৩২টি দলের অংশগ্রহণে আন্তস্কুল পর্যায়ে বিতর্ক অনুষ্ঠিত হবে। বিতর্ক উৎসবে নিবন্ধিত প্রতিষ্ঠানগুলো হলো—মতিঝিল আইডিয়াল স্কুল, মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয়, রাজউক উত্তরা মডেল কলেজ, সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স হাইস্কুল, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ রাইফেলস পাবলিক কলেজ, সেন্ট গ্রেগরী হাইস্কুল, ভিকারুন নিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, হলিক্রস হাইস্কুল ও কলেজ, সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, মতিঝিল মডেল হাইস্কুল, মতিঝিল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, ধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয়, নটর ডেম কলেজ, ঢাকা সিটি কলেজ ও স্পন্দন মাদরাসা ডিবেটিং সোসাইটি।রেসিডেনসিয়াল মডেলে প্রথম আলো-আরডিএস বিতর্ক: গতকাল ছিল রেমিয়ানস ডিবেটিং সোসাইটি (আরডিএস) আয়োজিত প্রথম আলো-আরডিএস জাতীয় বিতর্ক উৎসবের দ্বিতীয় দিন। ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ মিলনায়তনে শিশু বিতর্কের ফাইনালে অংশ নেয় ক্যামব্রিয়ান কলেজ ও মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয়। বিতর্কের বিষয় ছিল, ‘পরিবেশ বিপর্যয় একুশ শতকের বড় চ্যালেঞ্জ’।গতকাল বিতার্কিকেরা ‘সুন্দর আগামীর স্বপ্নে এবার...’ বিষয়ে স্কুল বারোয়ারি এবং ‘ফেরা না ফেরার তাড়া নেই...’ বিষয়ে কলেজ বারোয়ারি বিতর্কে অংশ নেন। এ ছাড়া স্কুল ফাইনাল বিতর্কে ‘স্বাধীনতা আজ এক বিবর্ণ ঝরা পাতা’ বিষয়ে সংসদীয় বিতর্কে অংশ নেয় মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয় ও রেমিয়ানস ডিবেটিং সোসাইটি (আরডিএস)।আজ বিতর্ক উৎসবের শেষ দিনে কলেজ পর্যায়ে বিতর্ক, সংসদীয় প্রদর্শনী বিতর্ক ও প্ল্যানচ্যাট বিতর্ক অনুষ্ঠিত হবে। ‘স্বপ্ন এবার সুন্দর আগামীর’ স্লোগানে শুরু হওয়া বিতর্ক উৎসবে বিজয়ী বিতার্কিকদের পুরস্কার দিয়ে উৎসব শেষ হবে।উৎসবের গণমাধ্যম সহযোগী এবিসি রেডিও ও চ্যানেল আই। অনলাইন সহযোগিতায় ছিল .িঢ়ৎড়ঃযড়স-ধষড়.পড়স। সার্বিক সহযোগিতায় ছিল ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ ও প্রথম আলো।বিতর্ক উৎসবে নিবন্ধিত প্রতিষ্ঠানগুলো হলো—কুষ্টিয়া জিলা স্কুল, ময়মনসিংহ গভর্নমেন্ট গার্লস হাইস্কুল, ময়মনসিংহের ইসলামপুর হাইস্কুল, নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুল, রাজবাড়ী গভর্নমেন্ট গার্লস হাইস্কুল, সাভার ক্যান্টনমেন্ট হাইস্কুল, মোহাম্মদপুর প্রিপারেটরি গার্লস স্কুল, মতিঝিল আইডিয়াল স্কুল, এ কে হাইস্কুল, অগ্রণী গার্লস হাইস্কুল, মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয়, ভিকারুন নিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ওয়াইডাব্লিওসিএ, হলিক্রস হাইস্কুল ও কলেজ, সেন্ট গ্রেগরী হাইস্কুল, সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, ক্যামব্রিয়ান কলেজ, নটর ডেম কলেজ, ঢাকা কলেজ, ঢাকা কমার্স কলেজ, ঢাকা সিটি কলেজ ও ইমপেরিয়াল কলেজ।