প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ বলেছেন, দেশের শতকরা ৯০ ভাগ মানুষ চান নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদের নির্বাচন হোক। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না।গতকাল শুক্রবার দুপুরে ঢাকার কেরানীগঞ্জের হযরতপুরে নিজ বাড়িতে স্থানীয় বিএনপি আয়োজিত দোয়া মাহফিল অনুষ্ঠানে আমান উল্লাহ এসব কথা বলেন। আমানের কারামুক্তি উপলক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।প্রস্তাবিত বাজেটের বিষয়ে আমান উল্লাহ বলেন, বাজেটে গণমানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি।