তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে যাবে না বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ইনাম আহমদ চৌধুরী বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া জাতীয় সংসদ নির্বাচন হলে বিএনপি তাতে অংশ নেবে না। নীলফামারীর সৈয়দপুর উপজেলায় গত শনিবার রাতে অনুষ্ঠিত জনসভায় তিনি এ বক্তব্য দেন।সৈয়দপুর জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ইনাম আহমদ চৌধুরী বলেন, ‘দেশে এখন নৈরাজ্য চলছে। সরকার ডিজিটাল ভোট কারচুপি করতে জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার করতে চায়। সীমান্তে বিএসএফের গুলিতে প্রতিদিন আমার ভাইবোনদের নির্বিচারে হত্যা করা হচ্ছে। অথচ সরকার নির্বিকার। তিস্তা চুক্তির ধোয়া তুলে জনগণকে ধোঁকা দিচ্ছে সরকার। দেশের স্বার্থ রক্ষা না করে ভারতকে ট্রানজিট দেওয়া হয়েছে। এ ধরনের অপচুক্তি বিএনপি মেনে নেবে না।’ সৈয়দপুর শহরের তামান্না মোড়ে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম ওবায়দুর রহমান। বক্তব্য দেন হারুন-অর-রশিদ, আমজাদ হোসেন সরকার, জিয়াউল হক, নার্জিজ বানু প্রমুখ।