তত্ত্বাবধায়ক সরকার ছাড়া মানুষ নির্বাচন মানবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এ দেশের মানুষ নির্বাচন মেনে নেবে না। সরকার নিজেদের ভালো চাইলে তত্ত্বাবধায়ক সরকার-পদ্ধতি পুনর্বহাল করবে, না হলে ১২ মার্চ ঢাকার কর্মসূচিতে লাখ লাখ জনতা জড়ো হয়ে সরকারের বিরুদ্ধে অনাস্থা দেবে। তারা তত্ত্বাবধায়ক সরকার-পদ্ধতি মেনে নিতে সরকারকে বাধ্য করবে। চট্টগ্রামের কোতোয়ালি থানা বিএনপির আয়োজনে গণমিছিল কর্মসূচিতে গতকাল শনিবার আমীর খসরু এসব কথা বলেন। দলের ‘চলো চলো ঢাকা চলো’ কর্মসূচি উপলক্ষে গতকাল বিকেলে এই গণমিছিলের আয়োজন করা হয়। সমাবেশের পর একটি মিছিল কোতোয়ালির বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।কোতোয়ালি থানা বিএনপির সভাপতি সামশুল আলমের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন চট্টগ্রাম নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, সহসভাপতি আবু সুফিয়ান, বিএনপির নেতা এম এ আজিজ প্রমুখ।