তত্ত্বাবধায়ক সরকার জনগণের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তত্ত্বাবধায়ক সরকার জনগণের দাবি। সরকার যদি নিয়মতান্ত্রিক উপায়ে ক্ষমতা হস্তান্তর না করে, তাহলে গণ-আন্দোলনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে বাধ্য করা হবে।গতকাল মঙ্গলবার হরতালের দ্বিতীয় দিনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী। গতকাল বিকেলে নগরের নাসিমন ভবনে দলীয় কার্যালয়সংলগ্ন সড়কে এ সমাবেশের আয়োজন করা হয়।সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকার বলেন, জনগণ বর্তমান সরকারকে প্রত্যাখ্যান করেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আহ্বানে জনগণ রাজপথে নেমেছে। বর্তমান সরকারকে বিদায় না করে জনগণ ঘরে ফিরবে না।