প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারপদ্ধতি আদালত বাতিল করেছেন। এ নিয়ে বিরোধী দলের সঙ্গে আলোচনার কোনো সুযোগ নেই। গতকাল রোববার বিকেলে চট্টগ্রাম বিচারিক হাকিম আদালত ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা বলেন। গতকাল আদালতের দৈনিক কার্যতালিকা জনসমক্ষে প্রদর্শনের জন্য ডিজিটাল ডিসপ্লে বোর্ডও উন্মুক্ত করা হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন প্রতিমন্ত্রী মো. কামরুল ইসলাম। আইন ও বিচার বিভাগের সচিব সহিদুল করিমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে সাংসদ আবুল কাশেম, সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী, প্রমুখ বক্তব্য দেন।