তত্ত্বাবধায়ক সরকার নিয়ে সংলাপ চায় জাসদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) মনে করে, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে সরকারকে তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে সংলাপের উদ্যোগ নিতে হবে।জাসদের জাতীয় কমিটির সভায় এ ব্যাপারে ব্যবস্থা নিতে সুপারিশ করা হয়। গত ৩ ও ৪ ফেব্রুয়ারি শহীদ কর্নেল তাহের মিলনায়তনে দুই দিনব্যাপী এই সভায় সভাপতিত্ব করেন জাসদের সভাপতি হাসানুল হক ইনু। সভায় জনগণের দুর্ভোগ নিরসনের জন্য মন্ত্রিপরিষদ থেকে অদক্ষ সদস্যদের অপসারণ ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দাবি করা হয়।সভায় রাজনৈতিক প্রতিবেদন উত্থাপন করেন জাসদের সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া। এতে দলের কেন্দ্রীয় কমিটির নেতারা ছাড়াও জেলা কমিটিগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদক, উপদেষ্টামণ্ডলীর সদস্য, বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।