প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের মাধ্যমে আওয়ামী লীগ নীলনকশা অনুযায়ী নির্বাচন করে ক্ষমতায় থাকতে চায়। কিন্তু জনগণ তা মেনে নেবে না।বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরীর পটুয়াখালী শহরের শেরেবাংলা সড়কের বাসভবনে গতকাল বৃহস্পতিবার দুপুরে এক মতবিনিময় সভায় খন্দকার মাহবুব এ কথা বলেন। জেলা বিএনপি এ সভার আয়োজন করে।খন্দকার মাহবুব বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রবর্তনের জন্য আওয়ামী লীগই আন্দোলন করেছে। অথচ আজ তারা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায় না। একদলীয় শাসনব্যবস্থা কায়েমের লক্ষ্যে নীলনকশার নির্বাচন করতে চায়। ক্ষমতায় থাকতে চায়। এই অপচেষ্টা এ দেশের মানুষ মেনে নেবে না, ব্যর্থ করে দেবে।