তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলে জাতি কলঙ্কমুক্ত হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা জাতির জন্য কলঙ্ক। এ ব্যবস্থা বাতিল করে জাতিকে কলঙ্কমুক্ত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার গাজীপুরে জেলা জাতীয় পার্টি আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।এরশাদ বলেন, সাবেক প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদের বিচার ভবিষ্যতে করা হবে। বিচারপতি সাহাবুদ্দীন আহমদ, বিচারপতি হাবিবুর রহমান এবং বিচারপতি লতিফুর রহমান জাতীয় পার্টির প্রতি অবিচার করেছেন।এরশাদ আরও বলেন, তাঁকে বিচারপতি সাহাবুদ্দীন আহমদ নির্বাচনে অংশ নিতে দেননি। দলের নেতা-কর্মীসহ তিনি জেল খেটেছেন। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার বাতিলের ফলে বিএনপি নির্বাচনে না এলেও জাতীয় পার্টি সে নির্বাচনে অংশ নেবে। বিএনপি ভোটারবিহীন নির্বাচন দিয়ে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রবর্তন করেছিল।ভবিষ্যতে জাতীয় পার্টি যেন এককভাবে নির্বাচনে অংশ নিতে পারে, সে জন্য তিনি নেতা-কর্মীদের প্রস্তুতি নিতে নির্দেশ দেন। জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য ও গাজীপুর জেলা জাতীয় পার্টির সভাপতি কাজী মাহমুদ হাসানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আ. সাত্তার মিয়া, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোশাররফ হোসেন, জাতীয় পার্টির নেতা রফিকুল ইসলাম মেম্বার, জেলা জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক আসাদ সিদ্দিকী প্রমুখ।