তত্ত্বাবধায়ক সরকার হলে মহাজোট ৩০ আসনের বেশি পাবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন, আগামী নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হলে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট ৩০টির বেশি আসন পাবে না।গতকাল শনিবার বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে মির্জা ফখরুল এ দাবি করেন। তিনি বলেন, এ জন্য তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের পরও ক্ষমতাসীন দল স্বস্তিতে নেই।মির্জা ফখরুল বলেন, জনরোষের ভয়ে নিজ দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতেও ভয় পাচ্ছে। এ জন্য তারা খালেদা জিয়া ও তারেক রহমানকে নির্বাচন থেকে দূরে রাখার ষড়যন্ত্র করছে।গত বৃহস্পতিবার হরতালে বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তার ও নির্যাতনের প্রতিবাদে ঢাকা মহানগর বিএনপি এ সমাবেশের আয়োজন করে।মির্জা ফখরুল হরতালের দিন দলীয় নেতা-কর্মীদের ওপর হামলার নিন্দা জানিয়ে বলেন, ‘সরকার পুলিশের বুটের তলায় গণতন্ত্র ভূলুণ্ঠিত করেছে। এই সরকার নামেই গণতান্ত্রিক সরকার। এদের আচার-আচরণ ফ্যাসিবাদ, স্বৈরাচারকেও হার মানায়।’ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, বিএনপি সরকার আমলে জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজারমূল্য ছিল ব্যারেলপ্রতি ৭৫ ডলার। তখন এক লিটার ডিজেল ও কেরোসিন বিক্রি হতো ৩৩ টাকায়। এখন আন্তর্জাতিক বাজারে এক ব্যারেল তেল ৮৬ ডলার। কিন্তু সরকার এক লিটার ডিজেলের মূল্য নির্ধারণ করেছে ৫১ টাকা। বিএনপির সময়ের তুলনায় এখন দাম ৩৭ টাকা করা উচিত ছিল। মহানগর বিএনপির আহ্বায়ক ঢাকার মেয়র সাদেক হোসেন খোকার সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান, মীর মোহাম্মদ নাছির উদ্দিন, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ, মো. শাহজাহান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক প্রমুখ।ফ্রেমওয়ার্ক চুক্তি যেকোনো চুক্তির চেয়ে ভয়ংকর: মির্জা ফখরুল গতকাল সকালে এক আলোচনা সভায় বলেছেন, ভারতের সঙ্গে সম্পাদিত ফ্রেমওয়ার্ক চুক্তি অতীতের যেকোনো চুক্তির চেয়ে ভয়ংকর। কেননা এতে বলা হয়েছে, দুই দেশের সম্মতির ভিত্তিতে এ চুক্তি বাতিল করা যাবে। অর্থাৎ প্রয়োজন হলে বাংলাদেশ একতরফাভাবে এই চুক্তি বাতিল করতে পারবে না।জাতীয় প্রেসক্লাবে ‘মনমোহনের সফর: বাংলাদেশের স্বার্থরক্ষায় ব্যর্থ সরকার’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী গবেষণাধর্মী প্রতিষ্ঠান গ্রুপ নাইন।মির্জা ফখরুল বলেন, ‘ভারতের পাশে বাংলাদেশের অবস্থান বিশাল আয়তনের বহুতল ভবনের পাশে ছোট্ট একটি টিনের ঘরের মতো। তাদের সঙ্গে অসম প্রতিযোগিতায় যাব না। তাই বলে আমাদের ন্যায্য অধিকারে ছাড় দেওয়া যাবে না। তাদের সঙ্গে আমরা সুসম্পর্ক চাই। তবে সেটা অবশ্যই সমতার ভিত্তিতে।’গ্রুপ নাইনের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় আরও বক্তব্য দেন সাংবাদিক শফিক রেহমান, কল্যাণ পার্টির সভাপতি সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রহমান, সাখাওয়াত হোসেন প্রমুখ।