তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিত্যপ্রয়োজনীয় জিনিস ও জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে খাগড়াছড়িতে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে খাগড়াছড়ি জেলা বিএনপি ও তার সহযোগী সংগঠনগুলো।গতকাল রোববার বেলা ১১টায় দলীয় কার্যালয় থেকে বের হওয়া বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। সমাবেশে জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি প্রবীণ চন্দ্র চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে জেলা বিএনপির সহসভাপতি সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান মনীন্দ্র লাল ত্রিপুরা, আমীন শরীফ সওদাগর, সাধারণ সম্পাদক আবু ইউছুফ চৌধুরী, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য দেন।