তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: তৈমুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আইনবিষয়ক সম্পাদক তৈমুর আলম খন্দকার বলেছেন, সরকারের বিদেশি প্রভুসহ দেশের বড় বড় বুদ্ধিজীবী তত্ত্বাবধায়ক সরকারের ইস্যুতে সংলাপে বসতে বক্তব্য দিচ্ছেন। তত্ত্বাবধায়ক ইস্যু একটি সেটেলড (নিষ্পত্তি) বিষয়। জাতি এ ব্যাপারে আগেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে। জাতির এই সিদ্ধান্ত আদালতের এক কলমের খোঁচায় বাতিল হতে পারে না।গতকাল মঙ্গলবার বিকেলে শহরের ডিআইটি জেলা বিএনপির কার্যালয়ের সামনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কারামুক্তির চতুর্থ বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জে ১৮ দলীয় জোট সমাবেশে তৈমুর আলম খন্দকার এসব কথা বলেন।সমাবেশ শেষে মিছিল বের করার চেষ্টা করলে পুলিশের বাধায় মিছিলটি শহরের চাষাঢ়ার দিকে অগ্রসর না হয়ে ঘুরে শহরের নিতাইগঞ্জের দিকে চলে যায়।এ সময় বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির মাওলানা মাঈনুদ্দিন আহমেঞ্চদ, মনোয়ার হোসেন, ইসলামী ঐক্যজোটের ফেরদৌস, কল্যাণ পার্টির রফিকুল আমিন প্রমুখ।