তত্ত্বাবধায়ক সরকারের আর কোনো বিকল্প থাকলে প্রস্তাব দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক আবদুল মতিন খসরু তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে আর কোনো বিকল্প থাকলে তা প্রস্তাব করতে বলেছেন বিএনপিকে।গতকাল মঙ্গলবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে আবদুল মতিন খসরু এ কথা বলেন। তিনি বলেন, ‘বিএনপিকে বলব, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে সাংবিধানিক বা গণতান্ত্রিক নতুন কোনো বিকল্প থাকলে প্রস্তাব দিন, গ্রহণযোগ্য হলে বিবেচনা করব।’‘তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি ও এর অধীনে নির্বাচন অনুষ্ঠান গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার পরিপন্থী’ শীর্ষক এই আলোচনার আয়োজন করে ভিনিউজবিডি ডট কম নামের একটি বার্তা সংস্থা।ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য হারুন-উর রশীদ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাকে গণতান্ত্রিকব্যবস্থার সঙ্গে সাংঘর্ষিক এবং অপ্রয়োজনীয় বলে মন্তব্য করেন।সাবেক সেনাপ্রধান লে. জেনারেল হারুন-অর রশীদ বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থায় গণতন্ত্রের কোনো আভাস নেই। কিছু মনোনীত লোক কিছু দিন দেশ শাসন করবেন, গণতান্ত্রিক পন্থায় তা অবৈধ।চিকিৎসক কামরুল হাসানের সভাপতিত্বে আলোচনায় অন্যান্যের মধ্যে ডেইলি সান-এর সম্পাদক সৈয়দ আনোয়ার হোসেন, যুব মহিলা লীগের সভাপতি ও সাংসদ নাজমা আখতার, সাংসদ তহুরা আলী, সাংবাদিক আবদুল জলিল ভূঁইয়া প্রমুখ বক্তব্য দেন।