তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে গাজীপুরে বিএনপির বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ বিভিন্ন দাবিতে গতকাল রোববার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।গাজীপুরের মুক্তমঞ্চে পৌর বিএনপি গতকাল বিকেলে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন গাজীপুর পৌর বিএনপির সভাপতি মীর হালিমুজ্জামান। সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক।সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সাংসদ হাসান উদ্দিন সরকার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সাইয়্যেদুল আলম।