তত্ত্বাবধায়ক সরকারের প্রশংসা করেন ড. ইউনূস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের প্রশংসা করেছেন শান্তিতে নোবেল পুরস্কারজয়ী ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ধৈর্য ধরতে হবে। এ সরকারের এজেন্ডা চম ৎ কার। তবে সেনা-সমর্থিত জাতীয় ঐকমত্যের সরকারে নেতৃত্ব দিতে অনীহা প্রকাশ করেন তিনি।উইকিলিকসের ফাঁস করা মার্কিন তারবার্তায় এ তথ্য পাওয়া গেছে। ঢাকার মার্কিন দূতাবাসে নিযুক্ত ডেপুটি চিফ অব মিশন গীতা পাসির সঙ্গে ২০০৭ সালের ৮ এপ্রিল বৈঠক করেন ড. ইউনূস। এই বৈঠকে তিনি নতুন দল গঠনের ইচ্ছার কথাও প্রকাশ করেন।তারবার্তায় বলা হয়, তত্ত্বাবধায়ক সরকার ভালো কাজ করছে বলে উল্লেখ করেন ড. ইউনূস। সরকারের রাজনৈতিক সংস্কারের উচ্চাকাঙ্ক্ষা ও দুর্নীতিবিরোধী অভিযানের প্রশংসা করেন তিনি। তবে গণহারে অবৈধ স্থাপনা উচ্ছেদকে ভুল সিদ্ধান্ত বলে উল্লেখ করেন। এই ভুল পদক্ষেপ থেকে সরকার শিক্ষা নেবে বলে মন্তব্য করেন তিনি।ড. ইউনূস জোর দিয়ে বলেন, এই সরকারের প্রতি জনগণের শক্তিশালী সমর্থন রয়েছে। জনগণের ধৈর্য রয়েছে, রাজনৈতিক সংস্কারে সরকার ‘যত সময় প্রয়োজন হোক’ তারা অপেক্ষা করবে।সংস্কার এবং একে সফল রূপ দিতে শেখ হাসিনা ও খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার কথাও বলেন ইউনূস। কৌতুক করে তিনি বলেন, তাঁদের জাতিসংঘে কাজ করার জন্য পাঠানো যেতে পারে। এই দুই নারী রাজনীতিতে ফিরলেই কেবল এই সরকারের জনপ্রিয়তা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে উল্লেখ করেন তিনি।তারবার্তায় আরও বলা হয়, বৈঠকে নতুন রাজনৈতিক দল গঠনের ইচ্ছা প্রকাশ করে ড. ইউনূস বলেন, সরকার রাজনৈতিক কর্মসূচির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলে তিনি আনুষ্ঠানিকভাবে নতুন দল গঠন করবেন। তৃণমূল থেকে দলীয় কাঠামো উন্নয়নের পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, এ জন্য সম্ভাব্য রাজনৈতিক মিত্রদের সঙ্গে আলোচনাও করেছেন। রাজনীতিতে প্রবেশ করা কঠিন বলেও মন্তব্য করেন তিনি।