তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচন না হলে সংকট বাড়বে: ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন না হলে দেশে সংকট বাড়বে। দেশ ও মানুষকে বাঁচাতে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে।গতকাল মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় মির্জা ফখরুল এ কথা বলেন। তিনি অবিলম্বে এ ব্যবস্থা ফিরিয়ে আনতে আবারও সরকারের প্রতি দাবি জানিয়েছেন।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মো. মাহবুবউল্লাহর স্মরণে ‘সংকটে বাংলাদেশ ও মাহবুবউল্লাহ’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করেন ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক নেতারা। মির্জা ফখরুল বলেন, শেয়ারবাজারের ৩৩ লাখ বিনিয়োগকারীর পরিবার নিঃস্ব। মানুষ আত্মহত্যা করার পরও সরকারে কোনো প্রতিক্রিয়া নেই। সহানুভূতি পর্যন্ত জানানোর প্রয়োজন মনে করেনি। উল্টো বিনিয়োগকারীদের ‘ফাটকাবাজ’ বলে গালি দেয়। আলোচনা সভায় আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদ, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী, মীর নাছির প্রমুখ।