তত্ত্বাবধায়কের দাবির আন্দোলনে যোগ দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের আন্দোলনে দেশের চিকিৎসকদের যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। গতকাল বুধবার রাতে বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে চিকিৎসকদের একটি প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই আহ্বান জানান। বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি আজিজুল হক এবং মহাসচিব এ জেড এম জাহিদ হোসেনের নেতৃত্বে মতবিনিময় সভায় শতাধিক চিকিৎসক অংশ নেন। চিকিৎসকদের পক্ষ থেকে চলমান আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করা হয়। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন। সভার একটি সূত্র জানায়, একপর্যায়ে ড্যাব মহাসচিবের সঙ্গে সংগঠনের নেতা মাজহারুল ইসলাম দোলনের কোন্দলের প্রসঙ্গটি এলে বিএনপির মহাসচিব তাঁকে থামিয়ে দেন। রাত সাড়ে নয়টায় শুরু হয়ে সভা চলে ১১টা পর্যন্ত।