তত্ত্বাবধায়কের দাবির পক্ষে বিএনপি সাড়া পায়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপি তত্ত্বাবধায়ক-ব্যবস্থা পুনর্বহালের অসাংবিধানিক দাবির পক্ষে জনগণের সাড়া পায়নি। ফলে কঠোর কর্মসূচির পরিবর্তে গণসংযোগের কর্মসূচি দেওয়া হয়েছে।গতকাল বুধবার বঙ্গবন্ধু এভিনিউয়ের দলীয় কার্যালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে জাতীয় শ্রমিক লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। হানিফ বলেন, দেশের জনগণ অসাংবিধানিক দাবির পক্ষে সাড়া দেবে না। বিএনপির নেতা গয়েশ্বর চন্দ্র রায়ের বক্তব্যের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার রাজনীতি করে না। বিএনপির কোনো আন্দোলনে এ দল ভীত নয়। শুকুর মাহমুদের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের শ্রম ও জনশক্তিবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাউছার, শ্রমিক লীগের কার্যকরী সভাপতি ফজলুল হক, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ।