তত্ত্বাবধায়কের পদত্যাগ চেয়ে ইন্টার্ন চিকিত্সকদের কর্মবিরতি চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়কের পদত্যাগসহ পাঁচ দফা দাবিতে ওই হাসপাতালের ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সদস্যরা গত মঙ্গলবার থেকে কর্মবিরতিতে রয়েছেন। এতে ভোগান্তিতে পড়েছে রোগীরা। ইন্টার্ন চিকিত্সকদের বাকি দাবিগুলো হচ্ছে, হাসপাতালের অভ্যন্তরীণ চিকিত্সকদের নিরাপত্তা নিশ্চিত করা, হাসপাতাল এলাকায় পুলিশ ফাঁড়ি স্থাপন করা, দালালদের প্রবেশ বন্ধ করা এবং বহিরাগতদের জন্য গেট পাসের ব্যবস্থা করা।আন্দোলনরত চিকিত্সকেরা অভিযোগ করেন, গত সোমবার রাতে একদল বহিরাগত মেডিসিন ক্লাবের তিন সদস্যকে হাসপাতালের ভেতর মারধর করে। হাসপাতাল তত্ত্বাবধায়কের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় তাঁরা কর্মবিরতির সিদ্ধান্ত নেন।সংগঠনের সভাপতি গোলাম মো. আল কিবরিয়া ও সাধারণ সম্পাদক আহমেদ তাহের জানান, তাঁদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।তত্ত্বাবধায়ক মো. আবু তাহের বলেন, ছাত্রদের সঙ্গে বহিরাগতদের সংঘর্ষের ঘটনায় ইন্টার্ন চিকিত্সকেরা ধর্মঘট করছেন। এ কারণে তাঁর পদত্যাগ করার প্রশ্নই আসে না।