তত্ত্বাবধায়কের বিরোধিতা করছি, তারা আমাদের প্রতি অবিচার করেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘আমরা আগেও তত্ত্বাবধায়ক সরকারের বিরোধিতা করেছি, এখনো করছি। কারণ, তারা আমাদের প্রতি অবিচার করেছে।’গতকাল বুধবার বনানীর জাপা চেয়ারম্যানের কার্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।জাতীয় পার্টি ঢাকা মহানগর (উত্তর) কমিটি এ আলোচনা সভার আয়োজন করে। এরশাদ বলেন, আগামী নির্বাচনে বিএনপি অংশ না নিলেও জাতীয় পার্টি অংশ নেবে। তিনি বলেন, ‘শেষ সময়ে সম্মানজনক রাজনীতি করতে চাই। বিএনপি নির্বাচনে না এলে জাতীয় পার্টি বিরোধী দল হওয়ার জন্য নির্বাচন করবে না। ক্ষমতায় যাওয়ার জন্যই আমরা নির্বাচন করব।’ সংবিধানে উপদেষ্টার কোনো পদ না থাকলেও প্রধানমন্ত্রী উপদেষ্টা নিয়োগ করায় ক্ষোভ প্রকাশ করেন এরশাদ। তিনি বলেন, ‘সরকারের উপদেষ্টারা বাংলাদেশের চেয়ে অন্য দেশের কথাই বেশি বলেন। আমরা দুর্যোগপূর্ণ মুহূর্ত পার করছি। রাজনীতি অন্ধকারাছন্ন।’ জাপার ঢাকা মহানগর উত্তরের সভাপতি এস এম ফয়সাল চিশতীর সভাপতিত্বে সভায় আরও বক্তৃতা করেন দলের সভাপতিমণ্ডলীর জ্যেষ্ঠ সদস্য কাজী জাফর আহমেদ, মহাসচিব এ বি এম রুহুল আমীন হাওলাদার প্রমুখ।