তত্ত্বাবধায়কের বিল পাস করে নির্বাচন দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৯০ দিনের মধ্যে সংসদে তত্ত্বাবধায়ক সরকারের বিল পাস এবং পদত্যাগ করে নির্বাচনের ঘোষণা দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল শুক্রবার বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকীতে আয়োজিত স্মরণসভায় মির্জা ফখরুল এই আহ্বান জানিয়েছেন।রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এই স্মরণসভার আয়োজন করা হয়।মির্জা ফখরুল বলেন, বিএনপি চেয়ারপারসন ১০ জুন পর্যন্ত সময় দিয়েছেন। এই সময়ের মধ্যে দাবি মেনে জাতিকে মুক্তি দিন। মানুষের ভোটাধিকার নিশ্চিত করুন। প্রয়াত খোন্দকার দেলোয়ার সম্পর্কে মির্জা ফখরুল বলেন, বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় খোন্দকার দেলোয়ার সাহসী ভূমিকা রেখেছেন। কখনো অপশক্তির কাছে মাথা নত করেননি।বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেন, রাজনীতির অঙ্গনে খোন্দকার দেলোয়ারের শূন্যতা কখনো পূরণ হবে না। তাঁর দৃঢ় নেতৃত্বের কারণে বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় বিএনপির নেতা-কর্মীরা সাহস পেয়েছেন, অন্যায়ের কাছে মাথা নত করেননি।