তত্ত্বাবধায়কের মেয়েকে পুড়িয়ে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দাউদকান্দি সদরে গতকাল রোববার র‌্যাব পরিচয় দিয়ে এক বাড়িতে ঢুকে বাড়ির তত্ত্বাবধায়কের মেয়ে রীনাকে (২২) পুড়িয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রীনার বাবা হযরত আলী জানান, গতকাল ভোর চারটার দিকে র‌্যাব পরিচয় দিয়ে তিন ব্যক্তি বাড়ির ফটকে এসে দরজা খুলতে বলে। দরজা খোলার পর তারা বাড়ির মালিক ব্যবসায়ী শাহজাহান মিয়াকে খোঁজাখুঁজি করে। শাহজাহানকে না পেয়ে তারা তাঁকে (হযরত আলী) চেয়ারের সঙ্গে হাত-পা বেঁধে বেদম প্রহার করে। এ সময় রীনা তাদের বাধা দিলে তারা কেরোসিন ঢেলে ঘরের ভেতর আগুন লাগিয়ে দেয়। রীনার গায়ে আগুন লাগার পর তিনি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকেন। পরে রীনা আগুনে পুড়ে মারা যান।