তথ্য অধিকার আইন নিয়ে মতবিনিময়

তথ্য অধিকার আইন নিয়ে গতকাল বুধবার দুপুরে কক্সবাজার জেলার গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক মো. আলী হোসেন। আইনটি সম্পর্কে জনগণকে সচেতন করতে সাংবাদিকদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। নারী ও শিশুদের সংবাদ পরিবেশনের ক্ষেত্রে গণমাধ্যমকে আরও সংবেদনশীল হওয়া এবং বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
জেলা প্রশাসকের কার্যালয়ের সন্মেলনকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আনোয়ার নাসের। বক্তব্য দেন জেলা তথ্য কর্মকর্তা মো. নাসির উদ্দিন, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের, সাংবাদিক তোফায়েল আহমদ, মুহাম্মদ আলী জিন্নাত, সাইফুল ইসলাম চৌধুরী, মাহবুবুর রহমান, দীপক শর্মা, ফরিদুল আলম, মঈনুল হাসান, রুহুল আমিন সিকদার প্রমুখ।
সভায় জেলার প্রতিটি সরকারি-বেসরকারি কার্যালয়ে তথ্য প্রদানের জন্য কর্মকর্তা নিয়োগ, শহরের প্রধান সড়কে যানজটের নিরসন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সন্ত্রাসী ও অবৈধ অস্ত্রধারীদের গ্রেপ্তার, সরকারি জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।