তথ্য অধিকার আইন বাস্তবায়নে ধীরগতি কাম্য নয়
চট্টগ্রামে আলোচনায় বক্তারা বলেছেন, তথ্য অধিকার আইনের কার্যকর বাস্তবায়নে সরকার ও সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে একযোগে কাজ করতে হবে। তথ্য্রচাওয়া ও এর প্রবাহ নিশ্চিত করলেই সমাজের সর্বস্তরে জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব। তাই তথ্য অধিকার আইনের বাস্তবায়নে কখনোই ধীরগতি কাম্য নয়।গতকাল শনিবার চট্টগ্রামে ইউএসএআইডি-প্রগতির সহযোগিতায় ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) আলোচনা সভার আয়োজন করে। ডি নেটের নির্বাহী পরিচালক ড. অনন্য রায়হানের সঞ্চালনায় চট্টগ্রাম জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ বি এম আজাদসহ সরকারি কর্মকর্তা, বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক এবং অন্যান্য পেশাজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন।সরকারি অফিসগুলোর স্বপ্রণোদিত তথ্য দেওয়ার সংস্কৃতির ওপর জোর দিয়ে তানজিব-উল আলম বলেন, সরকারি কার্যালয়ে তথ্য ও রেকর্ড সংরক্ষণ ও ব্যবস্থাপনার পদ্ধতির পরিবর্তন আনা প্রয়োজন। এমআরডিআইয়ের নির্বাহী পরিচালক হাসিবুর রহমান বলেন, এই আইনের যথাযথ প্রয়োগে জনগণকে উদ্বুদ্ধ করা সুশীল সমাজেরই দায়িত্ব। বিজ্ঞপ্তি।