তথ্য অধিকার আইন বিষয়ে কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জে তথ্য অধিকার আইনবিষয়ক কর্মশালা গতকাল সোমবার জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইনডিজেনার নলেজ (বারসিক) নামের একটি বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান এ কর্মশালার আয়োজন করে। এতে বারসিকের জেলা সমন্বয়কারী বিমল রায়ের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা তথ্য কর্মকর্তা মো. সায়েম হোসেন, জেলা বারের প্রবীণ আইনজীবী দীপক কুমার ঘোষ প্রমুখ। প্রায় ৫০ জন শিক্ষার্থী এ কর্মশালায় অংশ নেন।