তথ্য অধিকার আইন বিষয়ে সচেতনতায় দুর্নীতি কমবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘তথ্য জানা সব নাগরিকের অধিকার। এ অধিকার সম্পর্কে সবাইকে সচেতন করে তুলতে হবে। তথ্য অধিকার আইন সম্পর্কে জানা ও বাস্তব ক্ষেত্রে এর প্রয়োগ প্রয়োজন। তথ্য অধিকার আইন সম্পর্কে জনগণকে সচেতন করা গেলে দুর্নীতি অনেকাংশে কমে যাবে।’গতকাল বৃহস্পতিবার সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সহযোগিতায় আয়োজিত এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।গতকাল বেলা চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ই-তে ‘তথ্য অধিকার আইন বাস্তবায়নের দায়িত্ব আমাদের সকলের’ শীর্ষক এক সেমিনারের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্নোত্থান’। সেমিনারের আয়োজনে সহযোগিতা করে টিআইবির সহযোগী সংগঠন সচেতন নাগরিক কমিটি (সনাক) সিলেট। সেমিনারে স্বাগত বক্তব্য দেন ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) সিলেটের সমন্বয়কারী দীপন বিশ্বাস।শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পলিটিক্যাল স্টাডিজ বিভাগের প্রধান জায়েদা শারমিনের সভাপতিত্বে সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন টিআইবি সিলেটের আঞ্চলিক ব্যবস্থাপক দেওয়ান মাহফুজ এ মাওলা, টিআইবির তথ্য কর্মকর্তা স্বপন কুমার, ওসমানীনগর উপজেলার আবদুস সোবহান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি বদরুল আলম চৌধুরী, স্বপ্নোত্থানের সমন্বয়ক আহমেদ তৌকির ইশতিয়াক। ‘তথ্য জানতে চাই তথ্য অধিকার আইনের কার্যকর বাস্তবায়ন’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইয়েস গ্রুপ সিলেটের সাবেক সমন্বয়কারী সুরাইয়া সুলতানা। এতে তথ্য পাওয়ার আবেদন-প্রক্রিয়া সম্পর্কে হাতে-কলমে শিক্ষা দেওয়া হয়।