তথ্য অধিকার দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী প্রচারাভিযান শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ২৮ সেপ্টম্বর আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস। দিবসটি সামনে রেখে শুরু হয়েছে সপ্তাহব্যাপী প্রচারণা কর্মসূচি। গতকাল শুক্রবার জাতীয় জাদুঘরের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে প্রচারাভিযান শুরু হয়। সবাইকে তথ্য অধিকার আইন সম্পর্কে জানাতে এ প্রচারাভিযান চালানো হচ্ছে। তথ্য অধিকার আন্দোলন ও নাগরিক উদ্যোগ যৌথভাবে ওই প্রচারাভিযানের আয়োজন করেছে।গতকাল তথ্য কমিশনার সাদেকা হালিম প্রচারণা কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় তিনি তথ্য অধিকার আইনের সফল বাস্তবায়নের জন্য ব্যাপক গণসচেতনতা সৃষ্টি করার আহ্বান জানান।