প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস উপলক্ষে গতকাল রোববার তথ্য কমিশন ও গণগ্রন্থাগার অধিদপ্তর বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। বাংলাদেশের মানবসম্পদ উন্নয়নে তথ্য ও গণগ্রন্থাগারের ভূমিকা শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করে গণগ্রন্থাগার অধিদপ্তর। বিকেলে অধিদপ্তরের সেমিনারকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। তিনি বলেন, তথ্য নিয়ে গোপনীয়তা বর্জন করে উন্মুক্ত সংস্কৃতির চর্চা গড়ে তুলতে হবে। এ জন্য প্রয়োজন জনসচেতনতা। গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক অসীম সাহা, গণগ্রন্থাগারের উপপরিচালক মো. জিল্লুর রহমান প্রমুখ। বইটির লেখক জিল্লুর রহমান ও খান মো. মাহবুব।