প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে গতকাল সোমবার নড়াইলে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসন এ কর্মসূচির আয়োজন করে। শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনন্দ কুমার বিশ্বাস। বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. রায়হান কাওছার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ এম নাজিমউদ্দিন, জেলা তথ্য কর্মকর্তা মো. মেহেদি হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসিমা খাতুন, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ মো. আনোয়ার হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সৈয়দা জাহানারা ওয়াহিদ, নারীনেত্রী রাবেয়া ইউসুফ প্রমুখ।