তথ্য ও জাতিসংঘ সাক্ষরতা প্রশিক্ষণ শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘অনেক পিছিয়ে ছিলাম, প্রশিক্ষণে অংশ নিয়ে মুদ্রণ, অমুদ্রণ ও প্রযুক্তিগত তথ্যের উৎস এবং এর ব্যবহার সম্পর্কে ধারণা পেয়েছি। আমি এখন মুক্তচিন্তার মানুষ, আর এ জন্য আমি গর্বিত।’
তথ্য সাক্ষরতা ও জাতিসংঘ সাক্ষরতা বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে নিজের অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে এসব কথা বলে সাভার বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী জেবা খান।
জাতিসংঘ তথ্যকেন্দ্র, ঢাকা ও সেন্টার ফর ইনফরমেশন স্টাডিজ, বাংলাদেশ এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।
জাতিসংঘ সাক্ষরতা ও তথ্য সাক্ষরতাসহ তথ্যের উৎস এবং এর ব্যবহার সম্পর্কে এদের ধারণা দেওয়ার পাশাপাশি হাতেকলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
গতকাল বৃহস্পতিবার দুপুরে আয়োজন করা হয় সমাপনী অনুষ্ঠানের। এতে প্রধান অতিথি ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মোল্যা। বিশেষ অতিথি ছিলেন সাভার বালিকা উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্মল কান্তি দাস ও প্রধান শিক্ষক রাহেলা খানম। সমাপনী অনুষ্ঠান শেষে অতিথিরা কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করেন।