তথ্য ও প্রযুক্তি উত্সব শুরু হচ্ছে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী তথ্য ও প্রযুক্তি উত্সব। উত্সবের উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগ এ উত্সবের আয়োজন করেছে। সিএসই বিভাগের প্রধান ও উত্সব কমিটির আহ্বায়ক মুহম্মদ জাফর ইকবাল জানান, নতুন ও পুরাতন প্রজন্মের মধ্যে এ উত্সব সেতুবন্ধন সৃষ্টি করবে।আয়োজক সূত্রে জানা গেছে, উত্সবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট), খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ দেশের সরকারি ও বেসরকারি মোট ১০টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) সহায়তায় উত্সবে থাকছে ল্যাপটপ মেলা, সফটওয়্যার প্রদর্শনী ও ওয়ার্ল্ড সাইবার গেমস প্রতিযোগিতা।