তথ্য ও সম্প্রচারসচিবের দায়িত্ব নিলেন মকবুল হোসেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব নিয়েছেন মকবুল হোসেন। আজ বৃহস্পতিবার দুপুরে মন্ত্রণালয়ের সদ্য বিদায়ী সচিব খাজা মিয়ার কাছ থেকে দায়িত্ব বুঝে নেন তিনি। এ সময় নতুন সচিবকে মন্ত্রণালয় এবং অধিদপ্তরের কর্মকর্তারা ফুল দিয়ে শুভেচ্ছা জানান। গত ৩১ মে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে যোগদান করেন মকবুল হোসেন।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ থেকে কৃষি অর্থনীতিতে অনার্স এবং ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন মকবুল হোসেন।
বিসিএস প্রশাসন ক্যাডারের দশম ব্যাচের কর্মকর্তা মকবুল হোসেন। তিনি ১৯৯১ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করেন। বিজ্ঞপ্তি