তথ্য কমিশনারের শূন্য পদে দ্রুত নিয়োগের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্য কমিশনে দুজন কমিশনারের শূন্য পদে নিরপেক্ষ, দক্ষ ও বিশ্বাসযোগ্য কাউকে দ্রুত নিয়োগ দেওয়ার দাবি করেছে তথ্য অধিকার আইন বাস্তবায়নে বেসরকারি সংগঠনগুলোর জোট আরটিআই ফোরাম। গত বৃহস্পতিবার আরটিআই ফোরামের আহ্বায়ক এবং মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনামের সই করা এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়।
তথ্য কমিশনের দুই কমিশনার অধ্যাপক সাদেকা হালিম ও এম এ তাহেরের মেয়াদ গত ৩০ জুন শেষ হয়। শূন্য হওয়া পদে নিয়োগ দিতে সরকার এখনো কোনো পদক্ষেপ না নেওয়ায় বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করা হয়। বলা হয়, একটি নির্বাচক কমিটির মাধ্যমে এর আগে কমিশনারদের নিয়োগ দেওয়া হয়েছে। তবে নিয়োগের প্রক্রিয়াটি প্রকাশ করা হয়নি। দুর্নীতি দমন কমিশন বা তথ্য কমিশনের মতো স্বাধীন প্রতিষ্ঠানের নিয়োগ স্বচ্ছ করার অনুরোধ জানানো হয় ফোরামের বিবৃতিতে। বিজ্ঞপ্তি।