তথ্য কার্ড বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সকল হাত এক করি, বাল্যবিয়ে বন্ধ করি’—এই স্লোগান সামনে রেখে নেত্রকোনা সদর উপজেলার দড়িজাগি গ্রামে প্রত্যেক কিশোর-কিশোরীর মাঝে তথ্য কার্ড বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টার দিকে ওই গ্রামের একটি বাড়িতে বেসরকারি সংস্থা ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি সহযোগিতায় দড়িজাগি পল্লি সমাজ এই কর্মসূচির আয়োজন করে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তারী কাদেরীর সভাপতিত্বে ও ব্র্যাকের জেলা প্রতিনিধি প্রবাল কুমার সাহার পরিচালনায় প্রধান অতিথি জেলা প্রশাসক মো. মুশফিকুর রহমান ও বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার (এসপি) জয়দেব চৌধুরী। এতে জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা ফেরদৌসী বেগম বক্তৃতা করেন।