তথ্য কার্ড বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুরে বাল্যবিবাহ প্রতিরোধে তথ্য কার্ড বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলার কালিয়া বটতলী এলাকার মহরজান বেগমের বাড়িতে আনুষ্ঠানিকভাবে ওই এলাকার ৩০ জন কিশোর-কিশোরীর অভিভাবকের হাতে এই কার্ড দেওয়া হয়। বেসরকারি সংস্থা ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি কার্ড বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। ওই সময় সখীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত শিকদার, ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির সখীপুর উপজেলা শাখার ব্যবস্থাপক শামীমা আক্তার বাল্যবিবাহের কুফল সম্পর্কে সচেতনতামূলক বক্তব্য দেন।