তথ্য গোপনের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ পৌরসভার নবনির্বাচিত নারী কাউন্সিলর রেহেনা বেগমের বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপন করার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে গতকাল সোমবার অর্জুনপুর মহল্লার ভোটার জাহেদুল ইসলাম উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন।অভিযোগে বলা হয়, রেহেনা বেগমের বিরুদ্ধে তিনটি মামলা ছিল। কিন্তু তিনি হলফনামায় এ তথ্য গোপন করেন। জাহেদুল ইসলাম বলেন, ‘তথ্য গোপন করে রেহেনা বেগম নির্বাচনী আইন লঙ্ঘন করেছেন।’ রেহেনা বেগমের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি তাঁর বিরুদ্ধে কোনো মামলা নেই জানিয়ে ফোনটি কেটে দেন।