তথ্য গোপনের অভিযোগে প্রার্থীর বিরুদ্ধে মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আহসানুল আলম ওরফে কিশোরের বিরুদ্ধে মামলা হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার আমলি আদালত-৮-এ মামলাটি করা হয়।
মামলার বাদী মুরাদনগর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি রুহুল আমিন। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন। করা হবে।