তথ্য গোপনের দায়ে রেলের দুই কর্মচারী বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার পোড়াদহে রেলওয়ের সম্পত্তি নিয়ে অনিয়মের অভিযোগে পাকশী রেলওয়ে বিভাগের প্রধান সহকারীসহ দুজনকে বরখাস্ত করা হয়েছে। তাঁরা হলেন: পাকশী রেলওয়ের প্রধান সহকারী রুহুল আমিন পাটোয়ারী ও পোড়াদহ রেলের আমিন (সার্ভেয়ার) নুরুল ইসলাম পাটোয়ারী।ঈশ্বরদীর বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা কিরণ চন্দ্র রায় প্রথম আলোকে বলেন, তথ্য গোপনের অভিযোগ প্রমাণিত হওয়ায় গত বৃহস্পতিবার বিকেলে রেল কর্তৃপক্ষ তাঁদের বরখাস্ত করে। এদিকে রেলওয়ের ধানি জমি ইজারা নিয়ে সেখানে পাকা স্থাপনা করার অভিযোগে লিয়াকত আলী ও আবদুল মালেক নামের দুই ইজারাদারের বিরুদ্ধে বৃহস্পতিবার বিকেলে মিরপুর থানায় মামলা হয়েছে। রেলের কানুন গো জিয়াউল হক এ মামলা করেন।