তথ্য চেয়ে চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের খাল-নালা দখলকারীদের তথ্য চেয়ে সিটি করপোরেশন ও জেলা প্রশাসনকে চিঠি দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। ১৪ জানুয়ারি এ চিঠি দেওয়া হয়। চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা আহমদুল হক চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (প্রশাসন) দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবির স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, চট্টগ্রাম নগরের খালগুলো দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করায় জলাবদ্ধতা হচ্ছে। দখল হওয়া খালগুলো থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদসহ গৃহীত কার্যক্রম সম্পর্কে তথ্যসহ বিস্তারিত প্রতিবেদন পাঠানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।