প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়পুরহাটের আক্কেলপুর পৌর এলাকার ভাড়াটে, দেশের বাইরে অবস্থানরত ও নিখোঁজ ব্যক্তিদের তথ্য চেয়ে গতকাল বৃহস্পতিবার মাইকিং করা হয়েছে। সকালে পৌরসভার মেয়র গোলাম মাহফুজ চৌধুরীর পক্ষ থেকে পৌর সদরে এ প্রচার চালানো হয়। আগামী সাত দিনের মধ্যে সংশ্লিষ্ট নাগরিকদের ওই তথ্য দিতে বলা হয়েছে। গোলাম মাহফুজ চৌধুরী মাইকযোগে তথ্য চাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ভাড়াটে, বিদেশে অবস্থানরত ব্যক্তি ও নিখোঁজ ব্যক্তিদের তালিকা করা হবে। এ কারণে সংশ্লিষ্ট পৌর নাগরিকদের নিজ উদ্যোগে তথ্য সরবরাহ করতে হবে।