তথ্য জানাতে মাইকিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাড়ির মালিক ও ভাড়াটেদের সম্পর্কে তথ্য জানাতে এলাকায় মাইকিং করা হয়েছে। গত সোমবার সন্ধ্যায় চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা সদর ও এর আশপাশের এলাকায় ওই মাইকিং করা হয়। মাইকিং চলাকালে বলা হয়, উপজেলা সদরসহ আশপাশের এলাকার প্রতিটি বাড়ির মালিক ও তাঁদের ভাড়াটেদের আগামী শনিবারের মধ্যে থানায় তথ্য জমা দিতে হবে। যাঁরা উল্লিখিত সময়ের মধ্যে তথ্য দিতে ব্যর্থ হবেন কিংবা তথ্য দিতে গড়িমসি করবেন, তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ফরিদগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, পুলিশ সুপারের নির্দেশে ওই পদক্ষেপ নেওয়া হয়েছে।